প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫ । ৯:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শিক্ষকতা একটি জাতিকে বদলে দিতে সক্ষম : ডিসি মোহসিন উদ্দিন

এস. এম ইকবাল
ফরিদগঞ্জ উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও  শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে আমরা বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছি। তার একটি হলো শিক্ষকদের করণীয় শীর্ষক ধারাবাহিক বৈঠক। এই বৈঠকের মাধ্যমে কিভাবে আমাদের শিক্ষাকে এগিয়ে নেয়া যায়। শুধু পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা, মেধা ও মননের উন্নয়নের মাধ্যমে তাদের ভবিষ্যত উজ্জ্বল করা উপায় ঠিক করা। আপনারা যদি সদ্য প্রকাশিত এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের অংশ গ্রহণ ও তাদের ফলাফল পর্যালোচনা করেন, তবে অনেক কিছুই অনুধাবন করতে সক্ষম হবেন।
আমাদের মনে রাখতে হবে শিক্ষকতা শুধু একটি চাকুরি নয়, এই পেশার লোকজন একটি জাতিকে বদলে দিতে সক্ষম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা:) মো. গাউছুল আজম পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান ও একাডেমিক সুপার ভাইজার আব্দুল্ল্যাহ আল মামুন।
এর আগে একইদিন সকালে শোল্লা স্কুল অ্যান্ড কলেজ, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ এবং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন