শাহরাস্তিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২- আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুবঋণ, সনদ বিতরণ ও পবিত্র কুরআন তেলাওয়াত এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তি নির্ভর যুবশক্তি কর্মজীবন, বহুমাত্রিক অংশীদারিত্বে অগ্রগতি”। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন যুবকদের প্রযুক্তি-নির্ভর দক্ষতা অর্জন ও ইতিবাচক অংশীদারিত্বের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘যুবকরাই দেশের ভবিষ্যৎ।
তাদের সঠিক দিকনির্দেশনা ও উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুল আমীন স্বাগত বক্তব্যে বলেন, “যুবকদের স্বপ্ন পূরণে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে।

সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ সাহাদাত হোসেনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রেজোয়ান হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান ভূঁইয়া,কাজী হুমায়ুন কবির, মঈনুল ইসলাম কাজল, নোমান হোসেন আখন্দ, শাহরাস্তি পরিবার উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ আবদুল মান্নান, নির্বাহী পরিচালক আতাকরা যুব সংঘের খোরশেদ আলম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধাভোগী যুবক-যুবতী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা