প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ৬:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলবে নারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছালেমা আইরিন নারী কল্যাণ সমিতির আয়োজনে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৩  আগস্ট) দুপুরে পৌরসভার চরনিলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও দৈনিক প্রথম আলো ‘র মতলব প্রতিনিধি কবি মুহাম্মদ জাকির হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুননাহার আক্তার বকুলের  সভাপতিত্বে ও  মতলব প্রেসক্লাবের সাবেক  সাধারণ সম্পাদক  গোলাম হায়দার মোল্লা ‘র  সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন।  প্রধান বক্তার বক্তব্য রাখেন সাপ্তাহিক ধনাগোদা বার্তার সম্পাদক ও প্রকাশক প্রভাষক মোঃ আশরাফুল জাহান শাওলিন।
এছাড়াও বক্তব্য রাখেন  সহকারী শিক্ষক  মাহমুদা আক্তার,  সোনিয়া আক্তার, মোঃ আলমগীর হোসেন,  পূজা সাহা প্রমুখ।
পরে  অতিথিগণ  শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন