কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক জ্বর, সর্দি ও তীব্র শরীর ব্যথায় আক্রান্ত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করা হচ্ছে।
বুধবার (১৩ আগস্ট) হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বাদ আসর হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিম উনার জন্য দোয়ার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু।
তিনি মমিনুল হকের সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

মোহাম্মদ মোশারফ হোসেন