প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ । ৫:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পোস্টার বিতর্কে সংঘর্ষ, গণপিটুনিতে ছাত্রলীগের ৪ নেতা আহত

অনলাইন ডেস্ক

খাগড়াছড়িতে শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগানোর সময় সংঘর্ষে পড়ে ৪ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত হৃদয় ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে আনুমানিক ১ টার দিকে সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী পোস্টার লাগাতে গিয়ে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে তারা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসীরা প্রতিরোধে উত্তেজিত হয়ে পাল্টা হামলা চালায়।

ঘটনার খবর পেয়ে সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিপল বাপ্পি জানান, চারজনকে চিকিৎসার জন্য আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান, আর হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

ওসি আব্দুল বাতেন মৃধা আরও জানিয়েছেন, ঘটনার পর বিএনপির কিছু নেতাকর্মী শহরে অবস্থান নিয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন