প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ । ৮:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ফুলের তোড়া পাঠিয়ে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। আজ ১৫ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সন বাস ভবনে ফুলের তোড়া নিয়ে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও অফিস পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিকালে একথা জানান।

এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ম্যাডামের জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন। তাঁর কর্মকর্তারা এটা গুলশানের বাসায় নিয়ে এসেছেন।’

তিনি জানান, ‘প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম শুক্রবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারকে কাছে প্রধান উপদেষ্টা ফুলের তোড়া হস্তান্তর করেন।’

এজেডএম জাহিদ হোসেন জানান, এই সময়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, দলের নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।

গতকাল রাতে চীনা রাষ্ট্রদূতের পক্ষে বিএনপির চেয়ারপারসনের জন্মদিনে চীনা দূতাবাস ফুলের তোড়া পাঠিয়েছেন বলেও জানান তিনি।

এজেডএম জাহিদ হোসেন আরও জানান, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আজকে জন্মদিন। তিনি কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দল থেকে সারা দেশে মিলাদ-দোয়া মাহফিল হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন