প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ । ৮:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের লক্ষ্মীপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলো ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলা মডেল লক্ষ্মীপুর ইউনিয়নে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করে দিলো ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার সকালে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে জনদুর্ভোগ কমাতে রাস্তা মেরামতের এই কাজের সার্বিক সহযোগিতা ও উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
কাজের উদ্বোধন শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত সময় যারা ক্ষমতায় ছিলেন তারা কিভাবে ক্ষমতায় যাবেন এবং ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখবেন সেটা নিয়ে ব্যস্ত তারা। জনগণের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করতেই প্রয়োজন ইসলামী নেতৃত্বের।
তাই আগামী দিনে গণঅভ্যুত্থানের চেতনা এবং জন আকাঙ্ক্ষাকে ধারণ করে এমন একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। যেখানে দেশের নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে।
এ সময়ে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসেন, সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান, জেলা শাখার সহ অর্থ সম্পাদক এ কে মোক্তার হোসাইন, ১০নং মডেল লক্ষ্মীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মনিরুজ্জামান, জেলা ইসলামী আন্দোলনের সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডি এম ফয়সাল, জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান,ইসলামী আন্দোলনের নেতা হাফেজ মাহবুবুর রহমান ও হাঃ মাওলানা নূরে আলম সহ স্থানীয় দায়িত্বশীল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন