বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌর ও খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর উপজেলার নারায়ণপুর বাজারের নূর ম্যানশনের দ্বিতীয় তলায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে ভার্চুয়াললী প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাঁদপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ শুক্কুর পাটোয়ারী।
চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জামানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন আল আকাশ, জেলা যুবদলের সদস্য ও নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, বিএনপি নেতা জাকির হোসেন খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জমশেদ আলম সুমন।
এসময় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন প্রধান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সিফাত, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মো. শহীদ মিয়াজী, সুরুজ প্রধান প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির খন্দকার, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়াজী, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রধান, বিএনপি নেতা মোস্তফা কামাল, মিজানুর রহমান বকাউল, নজরুল ইসলাম মিয়াজী, সাহেব আলী প্রধান, গিয়াস উদ্দিন কাজী, যুবদল নেতা নাসির প্রধান, ইয়াসিন বেপারী, শাহীন মিয়াজী, নারায়ণপুর পৌর যুবদল নেতা রবিউল ইসলাম রবি, জয়নাল হাজারী, জামাল মিয়াজী, বিল্লাল বকাউল, মজনু বেপারী, কাজী ফেরদৌস, ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের সভাপতি দেলোয়ার হোসেন ডালিম, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ রনি, ছাত্রদল নেতা আল আমিন পাটোয়ারী, মাহমুদ কাজী, নারায়ণপুর ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম হীরা, ছাত্রদল নেতা নাহিদ মিয়াজি, রিফাত, শাহীন, শাকিল মিয়াজী, কাজী ফাহিমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোজাম্মেল প্রধান হাসিব