শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর পৌরসভার গুলাচী বাড়ি জামে মসজিদে উপজেলা যুবদল নেতা ও সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জুবায়ের আল নাহিয়ান রাজু’র উদ্যোগে এ আয়োজন করা হয়।
মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি প্রয়াত শাহরাস্তি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান হেডমাস্টার ও সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শাহরাস্তি পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর সফিউল্লাহ মিয়াজী, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মিয়াজী আনু, পৌর তাঁতীদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ইমাম হোসেন খোকন, সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল খায়ের, উপজেলা যুবদল নেতা সালাউদ্দিন সুজন, পৌর বিএনপি নেতা আনিসুর রহমান পাটোয়ারী আনি, যুবদল নেতা তারেক মাহমুদ, রেজাউল করিম পাটোয়ারী, শরীফ হোসেন, সালেহ আহমেদ, তৈবুর রহমান, ছাত্রদল নেতা জাহিদ আহমেদ শান্তসহ বিভিন্ন ইউনিটের যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি