প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ । ১১:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ মাসুদ রানা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কালিয়ারপাড়া বাজারের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের সুস্থতা, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান হেডমাস্টার ও মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা  হয়। এছাড়া মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন ও ২০২৪ সালের গণ অভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণমানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ তার জন্মদিনে আমরা তার সুস্থতা কামনা করছি। দেশের বর্তমান রাজনৈতিক ক্রান্তিকালে তিনি অপরিহার্য।” এসময় তিনি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবিএম পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, মমতাজ উদ্দিন,সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ  আক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন, সাবেক পৌর সভাপতি বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সহ-সভাপতি সফি উল্লাহ বাচ্চু, সাবেক পৌর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও আক্তার হোসেন,যুগ্ন আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, যুগ্ন সাধারন সম্পাদক গাজী ফিরোজ, পৌর সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলী আজগর মিয়াজী, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী, শ্রমিকদলের সভাপতি হেলাল উদ্দিন দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন,শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ  প্রমুখ উপস্থিত ছিলেন ।
এতে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন