প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ২:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহমাহমুদপুরের ১নং ওয়ার্ডে আলোচনা সভা ও দোয়া

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ১৯৭১সালের মুক্তিযোদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ওয়ার্ডের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে, ১নং ওয়ার্ডের বিএনপির আয়োজনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ। ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কামাল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ কাজীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী নুর আলম, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন খান, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, সজিব পাটওয়ারী, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাদাত গাজীসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদলের নেতৃবৃন্দ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন