প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ১১:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইসলামিক ফ্রন্টের চাঁদপুর সভাপতি ইমদাদুল, সম্পাদক আবুল হাশেম ও সাংগঠনিক দেলোয়ার

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাব হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচীব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। তিনি বক্তৃতায় বলেন, জাতীয় স্বার্থে দ্রুত নির্বাচন জরুরী। দেশের গণঅভ্যুত্থানের পর সৃষ্ট নিরাপত্তা ঝু্‌ঁকি এড়াতে অন্তর্বর্তীকালীণ সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নিতে না পারলে দেশে অরাজকতা ও চাঁদাবাজি বেড়ে যেতে পারে। এক সময় সেটি গৃহযুদ্ধে রুপ নেয়ার পূর্বেই রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ দিতে হবে।

কাউন্সিলে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তৃতা দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম আল আবেদী।

কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি এডভোকেট মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী, সাধারণ সম্পাদক মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ দেলোয়ার হোসেনকে দায়িত্ব প্রদান করেন প্রধান নির্বাচক ও অনুষ্ঠানের প্রধান বক্তা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ শামসুদ্দোহা।

বিশেষ অতিথি ছিলেন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ সভাপতি হযরত মাওলানা মোঃ মনির হোসাইন আল আবেদী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক খাজা মোঃ জুবায়ের হোসেন, কচুয়া এনায়েতপুর দরবার শরীফের শাহজাদা অধ্যাপক মাওলানা শাহ গোলাম নেওয়াজ আশরাফী।

মাস্টার মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ মনজুর আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাদ্দিস মাওলানা মাসউদ হোসাইন আল আবেদী, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোঃ তারেক হোসাইন, কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মনির হোসাইন, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা আহবায়ক মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলার পক্ষে এড. শেখ ফরিদ মজুমদার, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি ছাত্রনেতা মোঃ নেয়ামুল ইসলাম সহ জেলা ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ।

নির্বাচন কমিশন সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম হেলালী, মাস্টার হেলাল আহমেদ, মুহাদ্দিস মাসউদ হোসাইন আল আবেদী, খাজা মোঃ জুবায়ের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার এম মোতাসিম বিল্লাহ, মোঃ জাকির হোসেন মিয়াজী, মাও. তারেক হোসাইন, মোঃ মনজুর আলম পাটওয়ারী, সহসাংগঠনিক মাওলানা বদিউজ্জামান, অর্থ সম্পাদক মাও. ইউসুফ হাসান মাহমুদী, দপ্তর সম্পাদক শেখ ফরিদ মজুমদার ও সহদপ্তর সম্পাদক জুবায়ের আল মাহমুদ সহ ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।

এছাড়াও ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন মাও. মোঃ ছেফায়েত উল্লাহ্, শাহজাদা আল্লামা নাজমুল হক আখন্দ নক্সবন্দী, ড. মাওলানা হুজ্জাতুল্লাাহ্ নক্সবন্দী, শাহজাদা অধ্যাপক মাওলানা শাহ গোলাম নেওয়াজ আশরাফী, মাওলানা মোঃ মফিজুল ইসলাম আল আবেদী, সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, মাওলানা মোহাম্মদ আলী নক্সবন্দী, মাষ্টার মোঃ বুলবুল আহমেদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন