প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ । ৭:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালীতে যমুনা পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাওয়া ক্লাবের বিপরীতে আরজতপাড়ায় অবস্থিত এই ফিলিং স্টেশনে আগুন লেগে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, আর আরও আটটি ইউনিট রওনা হয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন