প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ । ৭:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের মাছের প্রজাতি ও আমিষ জাতীয় খাদ্য সম্পর্কে সচেতন হতে হবে

এস. এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, জলাশয়ে পোনা অবমুক্তকরণ ও শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, “দেশীয় প্রজাতির মাছ স্বাদের মাছ। তবে আমাদের অসচেতনতার কারণে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। সরকার অভয়ারণ্য তৈরির মাধ্যমে ইতিমধ্যে কিছু প্রজাতি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী এখন মাছের অভয়ারণ্য হিসেবে পরিচিত। আমরা ইতিমধ্যেই কচুরিপানা অপসারণ শুরু করেছি। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে নদীকে আরও সমৃদ্ধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, “মাছ আমাদের আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মাছ, মাছের প্রজাতি ও আমিষ জাতীয় খাদ্য সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষকদেরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, মৎস্যজীবী রোকসান হোসেন, ইউনুছ বেপারী, জাকির হোসেন ও মিজানুর রহমান।

আলোচনা শেষে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ মৎস্যচাষী খোরশেদ আলম ইরন ও আবু সাঈদকে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন