চাঁদপুরের ফরিদগঞ্জে চোরাইকৃত সিএনজিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের নারিকেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এসআই মুহাম্মদ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মহিন (২৬)। তিনি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাইকৃত সিএনজিসহ মহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এস. এম ইকবাল