প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ । ৯:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) নাজিয়া হোসেন। তিনি বলেন,“গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, দলগত চেতনা ও নেতৃত্বগুণ অর্জন করে, যা ভবিষ্যতে তাদের সফল নাগরিক হিসেবে গড়ে তুলবে।”
ক্রিড়া শিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যান  সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন (এমএসসি), ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, শাহরাস্তি সরকারি উবির  প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, আব্দুল আজিজ মাদ্রাসার অধ্যক্ষ  মোঃ আমিনুল ইসলাম, নিজমেহের মডেল মডেল পাইলট উঃবিঃ প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেন, সহকারি প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুস্থ বিনোদন, সৃজনশীলতা ও সহনশীলতা অর্জনের অন্যতম মাধ্যম। প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ক্রীড়া সংগঠকদের সহযোগিতা কামনা করা হয়।
আসন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেবে।
অ্যাথলেটিকস, ফুটবল, ভলিবল, ক্রিকেট, হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন