প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ । ১১:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শনিবার পল্লীকবি জসীম উদদীনের ‘কবর’ কবিতার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

শনিবার ২৩ আগস্ট চাঁদপুর রোটারী ভবনে যৌথভাবে পল্লীকবি জসীম উদদীনের ‘কবর’ কবিতার শতবর্ষ উদযাপন করবে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি ও সামাজিক সংগঠন ইয়ূথ ফোরাম বাংলাদেশ।

বিকেল ৪টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। প্রধান অতিথি থাকবেন জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ, সম্মানিত অতিথি থাকবেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

এছাড়া কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম আহমেদ রানা, বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মআআ মুক্তাদীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য রাখবেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা।

অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টানানো হয়েছে ব্যানার-ফেস্টুন। জানা যায়, চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও ঢাকা থেকে লেখকরা এ অনুষ্ঠানে যোগ দেবেন। প্রায় ১৫জন গুণীব্যক্তিকে প্রদান করা হবে শুভেচ্ছা স্মারক। উপহার সামগ্রী হিসেবে থাকবে ক্যাপ, ব্যাগ, বই, স্মারক ফোল্ডার, কলম ও স্ন্যাকস টিপিন। পুরো অনুষ্ঠানটি পল্লীকবি জসীম উদ্দীনকে ঘিরে সাজানো হয়েছে। থাকবে শোভাযাত্রা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, গান, বাঁশি ও নৃত্যের আয়োজন।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। পল্লীকবি জসীম উদদীনের ‘কবর’ কবিতার শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে শিল্পমনা সকল শ্রেণি-পেশার ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন উদযাপন পরিষদের আহ্বায়ক রোটারিয়ান অ্যাড. আলেয়া বেগম লাকী, সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান স্বপন এবং অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক রোটারিয়ান মো. আবু সাঈদ কাউসার, সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম ও প্রধান সমন্বয়কারী ফেরারী প্রিন্স।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন