প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ১০:১০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) ভোরে হিরাজিল এলাকার একটি টিনসেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে আছেন—তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের দুই সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) ও তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) এবং এক মাসের শিশু ইমাম উদ্দিন। এছাড়া দুই বোন আসমা ও সালমার মা তাহেরা খাতুন (৬০) আগুনে দগ্ধ হন।

দগ্ধদের স্বজন রাকিবুল ইসলাম জানান, দুই বোনের পরিবার ও তাদের মা ওই বাড়িতে ভাড়া থাকতেন। পাশ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইনে ফাটল থেকে গ্যাস ছড়িয়ে পড়লে রাতে তা আগুনে রূপ নেয়। মুহূর্তেই বাড়িটি পুড়ে যায় এবং সবাই দগ্ধ হন।

খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এর মধ্যে ৯ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, “৯ জন রোগীকে আনা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরীক্ষা করা হচ্ছে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন