প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ৫:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্রজনতার রক্তের বিনিময়ে স্বৈরশাসকের বিদায় হয়েছে : বিষ্ণপুরে আজম খান

মাসুদ হোসেন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী-লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে জনগণের ভোটাধিকার হরণ করেছে।
আমরা যখনই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নামতে চেয়েছি, তখনই ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিত পুলিশ বাহিনী দিয়ে আমাদের ওপর মিথ্যা মামলা, হামলা ও গ্রেপ্তারের মাধ্যমে দমন করা হয়েছে। তবুও আমরা হার মানিনি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার রক্তের বিনিময়ে স্বৈরশাসকের বিদায় হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের গণসংযোগ, পথসভা ও ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমি বিএনপির একজন কর্মী, আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ধানের শীষের ভোট চাইতে আপনাদের কাছে এসেছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এ দলে একই পদের একাধিক প্রার্থী রয়েছে। তাই নেতৃত্বের প্রশ্নে আমাদের প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। সকলকে মনে রাখতে হবে, সকলে বিএনপির কর্মী, আমাদের রাজনৈতিক পরিচয় আমরা বিএনপির রাজনীতি করি।
অতএব দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দল যাকে ধানের শীষের প্রতীক নিয়ে পাঠাবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবো। এ বিষয়ে কোনো আপস নেই।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আনতে হবে। তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা এমন জনপ্রতিনিধি চাই, যার মাধ্যমে দেশ এবং মানুষের উপকার হবে। যিনি নিজের ভাগ্যের উন্নয়নের কথা না ভেবে, সমাজের উন্নয়নের কথা চিন্তা করবে।
আসুন আমরা মহান আল্লাহর কাছে এমন একজন সৎ, আদর্শবান এবং মানুষের কল্যাণকারী জনপ্রতিনিধি প্রার্থনা করি। এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে ফুল ছিটিয়ে এবং ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এসময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে ধানের শীষের সমর্থনে ভোট প্রার্থনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি নেতা ও জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান, সাবেক ছাত্রনেতা ও শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকাশ খান জিতু, বিএনপি নেতা রাশেদ জাহান তুষার খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন