প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ৫:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দাদিয়াপাড়ায় অসহায় প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত এক রোগীর পাশে দাঁড়িয়েছে স্থানীয় সামাজিক সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

শুক্রবার (২২ আগস্ট) বাদ আসর আমতলী বাজার এলাকায় প্রতিবন্ধী মোস্তফাকে এক বস্তা (৫০ কেজি) চাল ও নগদ ১ হাজার ৫০০ টাকা এবং ক্যান্সার আক্রান্ত নুরুল ইসলামকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ ৪০ হাজার ৫০০ টাকা প্রদান করে সংগঠনটি।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, কার্যকরী কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রপ্রবাসী মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘সামাজিক উন্নয়ন আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, বৃত্তি প্রদান, বিবাহ সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য বিতরণ এবং চিকিৎসা সহায়তাসহ নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন সংগঠনের সদস্য মনজুর হোসেন সজীব ও আবু ইউসুফ সুমন।

স্থানীয়রা জানান, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার এ ধরনের উদ্যোগ এলাকায় মানবিকতার দৃষ্টান্ত তৈরি করছে। তারা আশা প্রকাশ করেন, সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন