চাঁদপুর-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী’র ধারাবাহিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
চাঁদপুর-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সহ সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, মতলব উত্তর উপজেলার সদস্য মাওলানা আতাউল্লাহ মহসিন, সেক্রেটারি ডালিম চৌধুরী, মাওলানা আশরাফ আলী, যুবনেতা মঈনুদ্দিন সুজন,খোরশেদ আলম, ছাত্রনেতা মুহাম্মদ সাগর আহমদ প্রমুখ।

মনিরুল ইসলাম মনির