বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিকে ঘরে ঘরে জনে জনে ছড়িয়ে দিতে এ কার্যক্রমের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন।
তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া সরকার বাড়িতে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি’ প্রধান অতিথির বক্তব্যে ডঃ জালাল উদ্দিন জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন।
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।
বিএনপি নেতৃবৃন্দ মনে করেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তবসম্মত ও জরুরি পরিকল্পনা।
বিএনপি নেতা আবুল কাশেম সরকারের সভাপতিত্বে ও ফরাজী কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গণি তপদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু,ইউনিয়ন বিএনপি নেতা গাজী নান্নু মিয়া,
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, বিএনপি নেতা নুরুজ্জামান সরকার, মমিন প্রধান।
অনুষ্ঠানআয়োজনে ছিলেন, আশিক।
এ সময় মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর মাঝে গণসংযোগ চালিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে তুলে ধরেন। এ ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

মনিরুল ইসলাম মনির