প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ৯:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছোট হলদিয়া সরকারবাড়ী কবর জিয়ারত করলেন বিএনপি নেতা ড. জালাল

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া সরকারবাড়ী পারিবারিক কবর জিয়ারত করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
শনিবার (২৩ আগস্ট) বাদ মাগরিব দলীয় নেতাকর্মী নিয়ে ছোটহলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারী বাড়ী পারিবারিক কবরস্থানে মরহুম আ. হাই সরকার, মরহুম ফজলুল হক সরকার, মরহুম মামুন সরকার, মরহুম আলম সরকার ও মরহুম হারুন অর রশীদ সরকারের কবর দলীয় নেতাকর্মী সহকারে জিয়ারত করেন।
জিয়ারতকালে চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, জেলা যুবদল নেতা মুমন প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী উপস্থিত ছিলেন।
এ সময় ডা. জালাল কবরের পাশে দাঁড়িয়ে নির্দিষ্ট দোয়া বা কুরআনের আয়াত পাঠ করেন এবং মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা ও শান্তির প্রার্থনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন