শাহরাস্তিতে চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় এবং নিজেদের প্রতিভা প্রদর্শন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি নাজিয়া হোসেন।
তিনি বলেন, “”শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগত মনোভাব গড়ে তুলতে সাহায্য করে।” তিনি আরও বলেন, “আজকের বিজয়ীরা যেমন সাফল্যের স্বাদ পেল, তেমনি যারা বিজয়ী হতে পারেনি, তারাও যেন চেষ্টা চালিয়ে যায়। কারণ, অংশগ্রহণ করাই সবচেয়ে বড় বিষয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান, এবং চেড়িয়ারা কলেজ শাখার অধ্যক্ষ মোঃ আবুল কালাম।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহম্মেদ।
অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সকল অংশগ্রহণকারীকে ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন। এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
এ বিষয়ে আয়োজকরা জানান, মুলত শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য এবং সাংস্কৃতিক প্রতিভার বিকাশে উৎসাহিত করা ও আকাশ সংস্কৃতি মুঠোফোন আগ্রাসনে পথভ্রষ্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজনের প্রয়াস।

মোঃ মাসুদ রানা