প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ । ৯:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে লিও ক্লাবের বৃক্ষরোপণ ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি

রাফিউ হাসান হামজা

লিও ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, সূচীপাড়া ডিগ্রী কলেজ ও ছিখুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও রোপণ, শাহরাস্তি ওয়াকওয়েতে বৃক্ষরোপণ, সূচীপাড়া ডিগ্রী কলেজে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। একইসঙ্গে কলেজ ক্যাম্পাসে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমও সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চাঁদপুরের ডিপুটি ডিরেক্টর শাহীদ মাহমুদ ও আল আমিন, সভাপতি লিও জান্নাতুল নাঈমা জুহানি, সহ-সভাপতি লিও সাইফুল ইসলাম লিখন, সাধারণ সম্পাদক লিও আঁখি বাশায়ের, জয়েন্ট সেক্রেটারি লিও নূর দিপু, জয়েন্ট ট্রেজারার লিও আরজিনা জেরিন, মেম্বারশিপ চেয়ারপার্সন লিও রনি মালসহ অন্যান্য সদস্যরা।

“Tree Plantation & Minnow Flow Project” শীর্ষক এ আয়োজনের পৃষ্ঠপোষক ছিলেন নূর নবী দিপু। প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রাকিবুল হাসান তপাদার, সেক্রেটারি আবু বকর ছিদ্দিক রাফি ও ট্রেজারার জাফর দেওয়ান।

এছাড়া সদস্য হিসেবে ছিলেন নুসরাত তিশা, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত, জাহিদ তপাদার ও তাহিম।

লিও ক্লাব অব চাঁদপুরের নেতারা জানান, পরিবেশ সংরক্ষণ ও তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন