প্রকাশের সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২ । ৩:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আল করীম ডেভেলপমেন্ট বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
এইচ.এম নিজাম : আল করীম ডেভেলপমেন্ট বহুমুখী সমবায় সমিতি লিঃ চাঁদপুর এর বার্ষিক সাধারন সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি শনিবার সকালে চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ২০২০-২০২১ অর্থবছরের উপর এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার মােহাম্মদ দেলােয়ার হােসেন।
আল করীম ডেভেলপমেন্ট বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব শাহ মােঃ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি হাজী আঃ গফুর খান, সদস্য মাওলানা নুরুল আমিন। সাধারণ সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মোল্লা।
বার্ষিক সাধারণ সভায় সমিতির সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর এর শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেই সমিতির সহ-সভাপতি হাজী আব্দুল গফুর খান এর নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন।
পরে সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সমিতির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন হাজী আব্দুল গফুর খান।
সভায় ২০২০-২১ অর্থবছরের উপর লভ্যাংশ ঘোষণা করা হয়, সমিতির মানোন্নয়ন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়াও করোনাকালীন সময়ে মানবিক কাজে অসামান্য অবদান রাখায় আল কারীম বিএসএস লিঃ এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম প্রধান শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আল করীম ডেভেলপমেন্ট বহুমুখী সমবায় সমিতি, লিঃ এর সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হাজী আব্দুল গফুর খান, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, কার্যকারী সদস্য আলহাজ্ব শাহ মােঃ আলমগীর, মাওলানা নুরুল আমিন, দেলোয়ার হোসেন মজুমদার, আমির হোসেন মাঝি, আব্দুর রহিম বেপারী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধানিয়া।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন