শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
তিনি বলেন, “শাহরাস্তি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। এ ধারা অব্যাহত রাখতে সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ যেকোনো সামাজিক অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম নিজাম উদ্দিন সামস, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল সাদাফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রেজোয়ান হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, ফরেস্ট অফিসার মমতাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুল আলম, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোহাম্মদ আবু হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আলম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ শাজাহান মিয়া, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহসহ সামাজিক সমস্যা প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, অন্য উপজেলার তুলনায় শাহরাস্তির আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে এবং প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রশংসনীয়।

মোঃ মাসুদ রানা