প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ । ১০:৪০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নতুন বরকে পাশের ঘরে রেখে নববধূর গলায় ফাঁস

অনলাইন ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাটে নানার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে সুমনা আক্তার (১৯) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলা হলেও, মাত্র ৯ দিন আগে বিয়ে হওয়া একজন তরুণীর এমন আকস্মিক মৃত্যুতে নানা প্রশ্ন উঠছে।

ঘোড়াঘাট থানার পুলিশ জানায়, নিহত সুমনা আক্তার একই উপজেলার চাটশাল সোনারপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে। ছোটবেলা থেকেই তিনি তার নানা-নানির কাছে থাকতেন। গত ১৮ আগস্ট পার্শ্ববর্তী চৌরিয়া গ্রামের কৃষক আব্দুস সোবহানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমনা স্বামীর বাড়িতে ছিলেন। মঙ্গলবার স্বামীকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে এসে রাতে এই ঘটনা ঘটে।

পরিবারের ভাষ্যমতে, রাতে সবাই যখন টিভি দেখছিলেন, তখন সুমনা সকলের অজান্তে পাশের ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। হঠাৎ করে একজন নববধূর এমন মর্মান্তিক পরিণতি স্থানীয়দের মধ্যে শোক ও রহস্যের জন্ম দিয়েছে। এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন