প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ । ২:২৪ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সপ্তাহে হাজার ওয়ারেন্ট করার হুমকিদাতা ফরিদগঞ্জের সেই প্রতারক সাদ্দাম গ্রেফতার

অনলাইন ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবার সার্বিক নির্দেশনায়, এসআই মো. আবু তাহের সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে প্রতারণা মামলার আসামি চিহ্নিত প্রতারক মো. সাদ্দাম তালুকদার (৩৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম তালুকদার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রামের তালুকদার বাড়ি (মাইজের বাড়ির) মৃত আবু তাহের তালুকদারের ছেলে।

ফরিদগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, প্রতারণা মামলা আসামী মো. সাদ্দাম তালুকদারকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন