বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টামটা উত্তর ও দক্ষিণ ইউপি বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতিমুলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন।
তিনি বলেন, “বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই দলই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সর্বস্তরের নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এহেতেসামুল হক গনি।
বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন। এছাড়া বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সহ-সম্পাদক মমতাজ উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন আখন্দ,টামমা দক্ষিন- উত্তর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও কিরণ মুন্সি, টামটা উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল্লাহ মিয়াজী ও শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মানিক,বিএনপি নেতা একরামুল হক রহিম।
সভায় নেতৃবৃন্দ আসন্ন ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন, সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দলীয় ঐক্য সুসংহত করার আহ্বান জানান।
সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মোঃ সাগর হোসেন।

মোঃ মাসুদ রানা