প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ । ১১:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ​ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা, শাহরাস্তিঃ ​শাহরাস্তিঃ শাহরাস্তিতে জশনে জুলুশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে   এক বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০- আগষ্ঠ) শাহরাস্তি উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে এই আয়োজনে বিভিন্ন ইসলামিক ব্যক্তিত্ব ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মফিদুল ইসলাম আল কাদেরী। তিনি নবী করিম (সাঃ) এর জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওঃ নিয়ামত উল্ল্যাহ আলকাদ্বেরী মুহাদ্দিস,মুহাদ্দিস  জাহাঙ্গীর আল , মাওঃ আনিসুর রহমান মাক্কী, মাওঃ সাইদুর রহমান ইসলাম মুনাজেরী, এ্যাড. শেখ মোহাম্মদ ফরিদ মজুমদার, মিডিয়া ব্যক্তিত্ব এ. এইচ. এম আহসান্ন উল্লাহ, মাওঃ মাসউদ হোসেন আলকাদেরী, মুফতি ফজলুল কাদের বাগদাদী, মাওঃ ইমাম হোঃ মাহমুদ, হাফেজ মোঃ খোরশেদ আলম, মাস্টার মোহাম্মদ হেলাল উদ্দিন, শাহজাদা মোহাম্মদ বদরুদ্দোজা, মুফতি  মমতাজুল আরেফিন, কাজী আব্দুল মান্নান, মাওলানা মামুনুর রশিদ আজহারী, মাওঃ সফিকুল ইসলাম, মাওলানা শফিকুল আলমসহ সাংবাদিক নেতৃবৃন্দ,আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য প্রদান করেন।
আলোচকগণ ইসলামের বিভিন্ন দিক এবং ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহানবী (সাঃ) এর আদর্শ অনুসরণ করা অপরিহার্য।
​অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভা ও মিলাদ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমগণ বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন