প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ । ৮:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে দিলেন মাওলানা মাসুম বিল্লাহ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন মনপুরা,নয়াকান্দি ও বাছাঁইয়া গ্রামীন সড়কটি দীর্ঘদিন ভোগান্তি দূর করতে স্বেচ্ছাশ্রমে নিজ অর্থায়নে রাস্তাটির সংস্কার করে প্রশংসা ভাসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিটি গ্রুপের ডাইরেক্টর মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।

গত শুক্রবার সামাজিক সংগঠন নয়াকান্দি যুব কল্যাণ সংগঠন রাস্তাটির সংস্কার কাজে সর্ব প্রথম উদ্দ্যোগ গ্রহণ করলেই চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ আর্থিক সহযোগিতা ও সার্বিক পরামর্শের মাধ্যমে ওই সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা রাস্তাটি সংস্কারের কাজ করে দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মনপুরা, নয়াকান্দি ও বাছাঁইয়া রাস্তাটি একটি ব্যস্ত সড়ক,যেটাতে প্রতিদিন অসংখ্য মানুষ এবং যানবাহনের চলাচল ঘটে। গুরুত্বপূর্ণ এই সড়কটির দুই পাশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সেখানে পানি জমে থাকতো, ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। পাশাপাশি রাস্তার দুই পাশে অপরিকল্পিত ভাবে মাছ চাষ করায় রাস্তাটি পুকুরে বিলিহ হয়ে যায়। ইতোমধ্যে এই রাস্তাই ছোটখাটো কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বারংবার দাবী জানিও কাজ হয়নি। এদিকে এলাকাবাসীদের ভোগান্তি নিরসনের লক্ষ্যে জামায়াতে ইসলামের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করে দেন। চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ ও নয়াকান্দি যুব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দেরকে স্বাগত জানিয়ে এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।

চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ বলেন, আমার লক্ষ্য হলো এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং তাদের মৌলিক চাহিদাগুলো পূরণে কার্যকর ভূমিকা রাখা। সরকারের পাশাপাশি আমরা সমাজের প্রতিটি স্তরে উন্নয়নের জন্য কাজ করে যাবো। জনগণের পাশে থেকে আমি সবসময় নিরলসভাবে কাজ করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি সামাজিক আন্দোলনও বটে। আমরা মানুষের সেবাকে ঈমানের অংশ মনে করি। তাই যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট সংকটে আমরা সর্বপ্রথম এগিয়ে আসি। এই রাস্তা সংস্কার তারই একটি অংশ। ভবিষ্যতেও আমরা এমন জনহিতকর কাজ অব্যাহত রাখবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন