শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসারের তৎপরতায় চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালামের হারানো মুঠোফোন উদ্ধার হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির শোরসাক এলাকা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরদিন ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় থানার কার্যালয়ে ওসি মোহাম্মদ আবুল বাসার মোবাইলটি অধ্যক্ষ আবুল কালামের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ওলি উল্লাহ ও প্রভাষক মোহাম্মদ আলী।
অধ্যক্ষ আবুল কালাম জানান, গত ৭ আগস্ট দুপুর ১২টার দিকে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা থেকে শোরসাক যাওয়ার পথে তার ব্যবহৃত গ্যালাক্সি A55 5G মডেলের মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরে তিনি খোঁজাখুঁজির পর না পেয়ে শাহরাস্তি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অধ্যক্ষ তার হারানো ফোন উদ্ধারে ওসির উদ্যোগ ও পুলিশের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোঃ মাসুদ রানা