শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪নং ও ৭নং ওয়ার্ডে জিয়া পরিষদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর, ২০২৫)উপজেলার বলশীদ বাজারে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। তিনি বলেন, “বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায়। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। এই জিয়া পরিষদ জনগণের সেবা ও উন্নয়নে কাজ করবে।”তিনি আরো বলেন,নতুন প্রজন্ম দেশ ও বিএনপি নেতৃত্ব দিবে। একই সঙ্গে পরিষদের সামাজিক কর্মকান্ড দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যর অহংকার তারেক রহমান এবং চাঁদপুর ৫ এর কান্ডারী লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের হাতকে শক্তিশালী করবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রূপন। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের এই কঠিন পরিস্থিতিতে জিয়া পরিষদের মতো সংগঠনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, সহ-সম্পাদক মমতাজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলী আজগর মিয়াজী,ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি।
জিয়া পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন মিয়াজী-এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন হোসেনপুর গাউছিয়া হাসেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম, টামটা উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল্লাহ মিয়াজী, মোঃ শাখায়াৎ হোসেন, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক কিরণ মুন্সি, মোঃ হাবিব উল্লাহ বিএসসি,আয়াত আলী বেঙ্গল, এড. সালাউদ্দিন, মোঃ কামরুল ইসলাম, সাবেক জিয়া পরিষদ সভাপতি মুকবুল আহমদ, বিএনপি নেতা একরামুল হক রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাগর,সৈয়দ আহমদ দুলাল।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি