শাহরাস্তি উপজেলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে এক অভিযান অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপলতা মহল্লায় ব্র্যাক কার্যালয়ের সামনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের এর যৌথ আয়োজন এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ওইদিন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় আয়োজিত এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো স্থানীয় জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং আশপাশ পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করা।
এতে প্রধান অতিথি ছিলেন, মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সরকার। তিনি বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি সচেতনতা।
বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন কিংবা ফুলের টবে জমে থাকা পানি পরিষ্কার রাখা জরুরি। জনগণ সচেতন হলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।পরে উপজেলা যুব রেড ক্রিসেন্ট, স্থানীয় স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় ড্রেন, নালা ও বাজার এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি পরিষ্কার করা হয়।
ব্র্যাক কর্মকর্তারা জানান, এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর এলাকার স্কুল, বাজার ও গ্রামে মাইকিং, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন পলক, সিসিএস অফিসার মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

নিজস্ব প্রতিনিধি