প্রকাশের সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:৩৫ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি লা শ উদ্ধার

মোঃ মাসুদ রানা/রাফিউ হাসান হামজা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর পাটোয়ারী বাড়ির পুকুর থেকে তাসনুহা (৩) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে দুপুরে বাড়ির পুকুরে ভেসে ওঠা একটি বস্তা দেখে সন্দেহ হয়। বস্তাটি টেনে তোলার পর সেখান থেকে শিশুটির লাশ পাওয়া যায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশুর মৃত্যুর কারণ রহস্যজনক হওয়ায় পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

নিহত তাসনুহা ওই বাড়ির রুবেলের মেয়ে।

এ বিষয়ে শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিস্তারিত আসছে…

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন