প্রকাশের সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলনের ওয়ার্ড সম্মেলনে বিএনপির অতর্কিত হামলা

নিজস্ব প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন ও সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ড ইলসামী আন্দোলন বাংলাদেশের শান্তিপূর্ণ সম্মেলনে বিএনপির ওয়ার্ড সভাপতি হান্নান তালুকদার ও সাধারণ সম্পাদক সোলেমান পাটওয়ারীর নেতৃত্বে অতর্কিত হামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ বার্তায় নেতৃদ্বয় বলেন, শান্তিপূর্ণ ওয়ার্ড সম্মেলনে বিএনপির অতর্কিত হামলায় আমরা বিস্মিত, হতবাক, ক্ষুব্ধ ও মর্মাহত। চব্বিশের গণঅভ্যুত্থানের পর এ যাবতীয় হামলা আমাদেরকে ফ্যাসিবাদের নির্যাতন ও নির্মমতাকে স্মরণ করিয়ে দেয়।
বিএনপিকে মনে রাখতে হবে রাষ্ট্রযন্ত্রের ব্যবহার ও দলীয় গুন্ডাবাহিনী দিয়েও জনতার রোষানল থেকে পতিত সরকার টিকে থাকতে পারে না। আমরা বিএনপির উর্ধতন নেতৃত্বের প্রতি নজর রাখছি। এ হামলা নিয়ে তারা কি ব্যবস্থা নেন সেটি দেখার অপেক্ষায় আছি আমরা।
নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন