প্রকাশের সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যারা রাজনীতি করে জীবিকা নির্বাহ করতে চান তারা বিএনপি ছেড়ে দেন : ইঞ্জি.মমিনুল হক

মোহাম্মদ মোশারফ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্বরণকালের শ্রেষ্ঠ বর্ণাঢ্য র‍্যালী শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম  সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এসব কথা বলেন।

তিনি আরও বলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরীক্ষিত জনগণের বন্ধু। আগামি দিনে আমরা সাধারণ জনগণদের সাথে নিয়ে সরকার পরিচালনা করতে চাই। আমি আমার দলের কিছু লোভী রাজনৈতিক নেতার উদ্দেশ্যে বলতে চাই দলের নাম ভাঙ্গিয়ে কোন চাঁদাবাজ, জুলুমবাজ রয়েছেন তারা রাজনীতি ছেড়ে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না।

মমিনুল হক আরও বলেন-স্বৈরাচার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা নাকি এখন তত্ত্বাবধায়ক সরকার চায়। তাদের মুখে আর গনতন্ত্রের কথা মানায় না। বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।

৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে  উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে আয়োজিত র‍্যালীটি  হাজীগঞ্জ পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে র‍্যালীটি হাজীগঞ্জ পশ্চিম বাজার দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায়, উক্ত র‍্যালীতে উপজেলার ও  পৌরসভার প্রায় ২০ হাজার তৃনমূল নেতাকর্মী  অংশগ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন