শাহরাস্তি উপজেলার স্থানীয় প্রকৌশলীদের একমাত্র সংগঠন শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (SEA)-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় প্রকৌশলী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
তিনি বলেন, “শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কেবল একটি পেশাজীবী সংগঠন নয়; এটি উন্নয়ন ও সমাজসেবার একটি বলিষ্ঠ প্ল্যাটফর্ম। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৌশলীরা যেভাবে আন্তরিকভাবে অবদান রেখে চলেছেন তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, এই সংগঠন ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে জনকল্যাণে নিরলসভাবে কাজ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান (রাজিব) ও প্রকৌশলী মোহাম্মদ রহমত উল্যাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সুন্দরবন স্টিলের স্বত্বাধিকারী মোহাম্মদ ইকবাল হোসেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও মদিনা ব্রিকস ও রাইসা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ ফারুক হোসেন মিয়াজি।
অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলাওয়াত ও সনাতন ধর্ম অবলম্বীদের গীতা পাঠ করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবক, সদস্য ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী নিজাম উল হায়দার (মানিক) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরান হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন সিয়াম।
এতে পৃষ্ঠপোষক হিসেবে স্পন্সর করেন, জারিফ ফার্মা, সুন্দরবন স্টিল কর্পোরেশন, মদিনা ব্রিকস, জনকল্যাণ ট্রেডার্স, বিএসআরএম, ইনসি সিমেন্ট, সেবা ডায়াগনস্টিক সেন্টার, পার্ল কনস্ট্রাকশন, ফয়সাল ব্রিকস ও সাসটেইন ইঞ্জিনিয়ারিং প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেসার্স জনকল্যাণ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম, বিএসআরএম এর প্রকৌশলী মিঠুন, ইনসি সিমেন্টের ফয়সাল আহমেদ, সাসটেইন ইঞ্জিনিয়ারিং-এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ আরিফ হোসাইন। বক্তব্য দেন ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, মোঃ সাঈদ আফ্রিদি, মহিউদ্দিন সিয়াম এবং সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে মঈনুল ইসলাম কাজল ও মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন তরুন।
অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর এ বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
এছাড়া অতিথিদের জন্য মধ্যাহ্ন ভোজ ও বিকেলের নাস্তারও ব্যবস্থা করা হয়।

মোঃ মাসুদ রানা