প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লস্কর সিনেমার গানে জীবন ওয়াসিফ ও শেরপুরের কলি সাহা

সাইদ হোসেন অপু চৌধুরী

ইলমাছ মুভিজ প্রযোজিত ও ইলিয়াস হুসাইন পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লস্কর’-এর গানের কাজ শুরু হয়েছে। ছয়টি গানের মধ্যে প্রথম গানটির রেকর্ডিং শেষ হয়েছে। আর এই গানেই কণ্ঠ দিয়েছেন শেরপুরের মেয়ে কলি সাহা ও সিরাজগঞ্জের ছেলে জীবন ওয়াসিফ।

গানটি রোমান্টিক আবহে তৈরি। এর কথা, সুর ও সংগীতও করেছেন জীবন ওয়াসিফ নিজেই। তিনি জনপ্রিয় এবং বহু গুণের অধিকারী একজন শিল্পী গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন।

ছবিতে মোট ছয়টি গান থাকছে। এর মধ্যে একটি রেকর্ড হবে মুম্বাই থেকে, পাশাপাশি কলকাতার জনপ্রিয় গীতিকারের লেখা গানও যুক্ত হচ্ছে। দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে কালাচানখ্যাত এফ এ প্রিতমের ফিউচারিং আইটেম ধামাকা গান।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে। ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে।

নিজের অনুভূতি প্রকাশ করে জীবন ওয়াসিফ বলেন “আমি অনেক বড় বড় শিল্পীর জন্য গান করেছি, কিন্তু এবার নিজেই কণ্ঠ দিলাম। সিনেমার গল্পটা শুনে ভীষণ ভালো লেগেছে। আর পরিচালক ইলিয়াস হুসাইন ভাই খুব বন্ধু সুলভ ও ভালোবাসার মানুষ, তাই এই কাজে যুক্ত হতে আমার একটুও দ্বিধা হয়নি।”

পরিচালক ইলিয়াস হুসাইন বলেন “আমরা নতুন ও প্রতিভাবান মায়াবী কণ্ঠ খুঁজছিলাম। অবশেষে জীবন ওয়াসিফ ভাইয়ের মাধ্যমে কলি সাহাকে পেলাম। গানটা যখন প্রথম শুনলাম, মনে হয়েছে এটাই ‘লস্কর’-এর জন্য সঠিক কণ্ঠ।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন