প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৫:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইউএনওর সাথে নবগঠিত মুক্তিযোদ্ধা এডহক কমিটির মতবিনিময়

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) নাজিয়া হোসেনের সাথে নবগঠিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও নাজিয়া হোসেনকে ফুল দিয়ে বরণ করেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এ সময় তারা উপজেলার বীর মুক্তি যোদ্ধাদের নানা সমস্যা, সুযোগ-সুবিধা এবং কল্যাণমুখী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কাজী হুমায়ুন কবির, মো: সেলিম খাঁন ও মনোহর আলী।
সভায় ইউএনও নাজিয়া হোসেন মুক্তি যোদ্ধাদের উদ্দেশ্যে  বলেন— “মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। আপনাদের কল্যাণে আজকের বাংলাদেশ স্বাধীন।প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।”
অন্যদিকে মুক্তিযোদ্ধারা ইউএনও’র আন্তরিকতা ও মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিকতা প্রদর্শনে ভূয়শী প্রশংসা করেন। তারা বলেন“আমরা ইউএনও  কর্মতৎপরতা ও সহযোগিতায় আশাবাদী। মুক্তিযোদ্ধাদের প্রতি তার আন্তরিকতা আমাদের অনুপ্রাণিত করেছে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন