প্রকাশের সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

সাইদ হোসেন অপু চৌধুরী

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (সাভারের আয়োজনে চলমান ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠসমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের কার্যক্রম সম্পর্কে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে এ মতবিনিময় সভা হয়। এতে ৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির।

তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় চাঁদপুর জেলার ইতিহাস ও জেলা এলজিইডির কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা এবং চাঁদপুর দর্শনীয় স্থান সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।

এসময় নির্বাহী প্রকৌশলী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বাস্তবমুখী ধারণা অর্জনের আহ্বান জানান। এবং এলজিইডি চাঁদপুরের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মুঃ ইসতিয়াক হাসান, সহকারী প্রকৌশলী-১ (সিভিল)’মোঃ তাহসিনুল হোসেন মুকুল, সহকারী প্রকৌশলী প্রত্যাশা চাকমা, উপ সহকারী প্রকৌশলী সজীব হোসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন