চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে সাব্বির (১৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছেংগারচর পৌরসভার বারোয়ানি শিকদার বাড়িতে এঘটনা ঘটে। সাব্বির ওই এলাকার জহির সিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, তিনি ‘নিহত সাব্বির বাবার কাছে কয়েক দিন ধরে স্মার্ট মোবাইল কিনে দিতে বলেন। বাবার সামর্থ্য না থাকায় মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। ঘটনার দিন নিহত সাব্বিরকে মা শাসন ও করেন। এতে অভিমানে আজ সন্ধ্যায় নিজ ঘরের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।’
জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক, ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা যুবকের মরদেহ উদ্ধার করে সুরাতহাল করা হয়েছে।

মনিরুল ইসলাম মনির