প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার শিক্ষানুরাগী নূরুল আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা-বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজ,বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানূরাগী মরহুম নূরুল আজাদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার নূরুল আজাদ কলেজ মিলনয়াতনে দোয়া, আলোচনা ও স্মরন সভা অনুষ্ঠিত হয়। নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মনপুরা-বাতাবারিয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা,কলেজ গভর্নিং বডির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হান্নান মজুমদার, কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন তালুকদার, মিজানুর রহমান ফাহিম,কলেজের গর্ভনিং বডির অভিভাবক সদস্য রফিকুল ইসলাম,বাতাবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির,সমাজসেবক আব্দুর রশিদ,দেলোয়ার হোসেন,ইমদাদুল হক মিলন,নুরুল ইসলাম নাহিদসহ আরো অনেকে।

এসময় মনপুরা-বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজ,বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে মরহুম নূরুল আজাদের জান্নাতময় জীবন কামনা করে এবং তার স্ত্রী লুৎফেআরা বেগম এর সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, ফাতেমাতুজ জোহরা জামে মসজিদের ইমাম মো. তাজুল ইসলাম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন