প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এস. এম ইকবাল
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের অডিটোরিয়ামে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন পাটওয়ারী নির্দেশে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতা অনিক হাসান মাসুমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক শারমিন করিম।
তিনি বলেন, “জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সময়ে নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সংগঠনটিকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের মতো মহিলা দলেও কিছু অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। এখনই তাদের প্রতিহত করতে না পারলে আগামীতে বিএনপিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”
এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন এবং ১৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজান গাজী।
সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা নেত্রী ফিরোজা বেগম মেম্বার, রীনা বেগম, নাছরীন বেগম, সাহিদা বেগম, হাসনাহেনা, হোসনেয়ারা, পারুল বেগম, নাজমা বেগম, রুজিনা বেগম, বিউটি বেগম, ৭নং ইউনিয়নের সভানেত্রী ও সাবেক ওয়ার্ড মেম্বারসহ প্রায় চার শতাধিক মহিলা কর্মী।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন