প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসায় সবক প্রদান ও শিক্ষক সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার বাগাদী আহমাদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান এবং নবাগত শিক্ষকদের সংবর্ধনা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সবক প্রদান করেন বাগাদী দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খান।

বাগাদী আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু আব্দুল্লাহ মুহাম্মদ খানের সভাপতিত্বে ও মাদরাসার সহকারী অধ্যাপক (আরবী) ও শিক্ষক প্রতিনিধি পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগাদী আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার দাতা সদস্য পীরজাদা মোঃ বরকত উল্লাহ খান, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী লায়ন সৈয়দ হোসেন গাজী, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো: মনির হোসেন গাজী। মাদরাসার উপাধ্যক্ষ ড. আব্দুল মান্নান।

এসময় অতিথিগণ নবাগত শিক্ষক প্রভাষক (ইসলামিক স্টাডিজ) আহসান উল্লাহ, সহকারী মৌলভী আকলিমা সুলতানা, সহকারী মৌলভী ফয়সাল আহমেদ, সহকারী শিক্ষক (বাংলা) সাদিয়া জামান, সহকারী মৌলভী রহমত উল্যাহ, জুনিয়র মৌলভী ওয়ালি উল্যাহকে ফুল ও ব্যাজ দিয়ে বরণ করে নেন।

পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক (রাস্ট্র বিজ্ঞান) মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার, সহকারী অধ্যাপক (ইংরেজী) অ্যাড. সারওয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক (আরবী) আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম, প্রভাষক (ইংরোজী) মো. হুমায়ুন কবির, প্রভাষক (আরবী) মাওলানা মো. সাইফুল ইসলাম, প্রভাষক (আরবী) মাওলানা জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মো. ওসমান গনি তালুকদার, মাওলানা আবুল হোসেন, শিক্ষক আলী আকবর গাজী, ক্বারী মাওলানা মুজিবুর রহমান খান প্রমুখ।

এ সময় নিয়মিত ছাত্র- ছাত্রী, অভিভাবক এবং এলাকার সূধীজন উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদে বারি তায়ালা পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন