পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত কিরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নেছার আহমদ। “একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ” এ স্লোগানকে সামনে রেখে ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার গাইড শীর্ষক একটি ফ্রি সেমিনারও অনুষ্ঠিত হয়।
পরে উক্ত ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা তাজুল ইসলাম এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, তারেকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা শাহাদাত হোসাইন, প্রভাষক ইউনুস খান, মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর সত্ত্বাধিকারী আব্দুল কাদির, ট্রেইনার সুজন মাহমুদ, জিহাদ খান সহ অত্র মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর সত্ত্বাধিকারী আব্দুল কাদির জানান, শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর দক্ষ করে তুলতে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা চাই আজকের শিক্ষার্থীরা আগামীর একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে। সে লক্ষ্যে ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।

মাসুদ হোসেন