প্রকাশের সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে গাঁয়ে হলুদের অনুষ্ঠানে প্রাণ গেলো বরের, কনে হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের আগের রাতেই ঘটে গেলো হৃদয়বিদারক ঘটনা। গাঁয়ে হলুদের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বর রনি মিজি (১৯)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বসার কথা ছিল তার বিয়ের পিঁড়িতে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রনি মিজি ওই বাড়ির বিল্লাল মিজির ছেলে। শুক্রবার জুমআ’র নামাজ শেষে জানাযা ও দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রনি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। পড়ালেখার সময় পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন ঠিক হয় এবং সব প্রস্তুতি সম্পন্ন ছিল।

কিন্তু গাঁয়ে হলুদের উৎসব চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনি। পরিবারের লোকজন তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বরের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন কনে ও তার প্রবাসী বাবা। কনে কুমিল্লার একটি হাসপাতালে এবং বাবা বিদেশে চিকিৎসাধীন।

দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া বলেন, “রনি মিজির দাফন-কাপনে উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন