প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মতলব উত্তরে মাটরসাইকেল শোভাযাত্রা

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে (সা.) স্বাগত জানিয়ে এক বিশাল মোটরসাইকেল র‌্যালি বের করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নেদায়ে ইসলামের আয়োজনে এই শোভাযাত্রাটি বের করা হয়। ফরাজীকান্দি মাদ্রাস থেকে র‌্যালিটি বের হয়ে পুরো বেড়িবাঁধ প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‌্যালীতে শতাধিক মোটর সাইকেল, অটো রিকশা, পিকাপ নিয়ে কয়েক হাজার ধর্মপ্রাণরা ওই মোটর সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটিতে অংশগ্রহণকারীরা কালেমা খচিত ধর্মীয় পতাকা বহন করেন।
এসময় ‘বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহসহ বিভিন্ন স্লোগান হয়।
মোটরসাইকেল শোভাযাত্রাটি শেষে ফরাজীকান্দি কমপ্লেক্সে চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা শায়খ আশফাক আহমেদ, নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আহমাদ উল্লাহ, প্রকৌশলী ইমান আলী। পরে সালাতো সালামের পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে প্রতি বছর এই মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে আসছে। এবার পুর্বের চেয়ে আরও বেশি সংখ্যক মোটরসাইকেল অংশগ্রহণ করে শোভাযাত্রাটিকে সফল করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন