প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আগে থেকেই জামায়াতের সঙ্গে শেখ হাসিনার আঁতাত : বরকত উল্লাহ বুলু

অনলাইন ডেস্ক

জামায়াত-আওয়ামী লীগ অনেক আগে থেকেই আঁতাত ছিল বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। শনিবার (১৩ সেপ্টেম্বর ) বিকেলে চাঁদপুর সরকারি কলেজে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে তিনি এ কথা বলেন।

বুলু বলেন, ‘বেগম খালেদা জিয়া ছাড়া শেখ হাসিনা ও জমায়াতসহ সকলে এরশাদকে বৈধতা দিয়েছিল। অনেক আগে থেকেই জামায়াতের সঙ্গে শেখ হাসিনার আঁতাত ছিল। ওই সময় জামায়াত-আওয়ামী লীগ আঁতাত করে ১৭৩ দিন খালেদা জিয়ার বিরুদ্ধে হরতাল পালন করেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ ছিল একটি তলাবিহীন ঝুড়ি। সে অবস্থা থেকে দেশকে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান একটি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে পরিণত করে গিয়েছিলেন। আর ১৬ বছরে শেখ হাসিনা সেই বাংলাদেশকে ফকির করে দিয়ে পালিয়েছেন।’

বুলু আরও বলেন, ‘যারা ৭১ এর স্বাধীনতাকে মানেন না, তারা প্রকারান্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করতে চায়। এ দেশের মানুষ পিআর কি জিনিস তা বোঝে না। অথচ নির্বাচনে জিততে পারবে না জেনে একটি দল এসব নিয়ে সাধারণ মানুষকে ভুলভাল বোঝাবার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলছি, এসব পিআর টিআর এদেশে চলবে না।’

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন, মাহবুব আলম স্বপন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, সিনিয়র নেতা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন।

এদিকে সম্মেলনে পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন